Header Ads

Header ADS

API ডিজাইনের সময় যেসব ভুল এড়ানো উচিত

 ১. HTTP মেথডের অতিরিক্ত ব্যবহার

২. Over-fetching বা Under-fetching
৩. নিরাপত্তা উপেক্ষা
৪. দুর্বল Error Handling
৫. পারফরম্যান্স উপেক্ষা
৬. ডকুমেন্টেশন না থাকা
৭. সংস্করণ কন্ট্রোল না থাকা
৮. টেস্টিং ও মনিটরিং না থাকা
৯. নেমিং কনভেনশন ইনকনসিসটেন্ট
১০. রেট লিমিটিং না করা
১১. ইনকনসিসটেন্ট রেসপন্স ফরম্যাট
১২. Deprecated Endpoint ব্যবস্থাপনা
১৩. ক্যাশিং ব্যবস্থাপনা না থাকা
১৪. বহুভাষিকতা (i18n) উপেক্ষা করা

১. HTTP মেথডগুলোর অতিরিক্ত ব্যবহার

CRUD অপারেশনের জন্য শুধুমাত্র স্ট্যান্ডার্ড HTTP মেথড (GET, POST, PUT, DELETE) ব্যবহার করুন।

অপ্রয়োজনীয় কাস্টম মেথড তৈরি করা এড়িয়ে চলুন, কারণ এটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং স্ট্যান্ডার্ড আচরণ ব্যাহত করে।

২. অতিরিক্ত বা অপর্যাপ্ত ডেটা সরবরাহ (Over-fetching / Under-fetching)

API রিসোর্স এমনভাবে ডিজাইন করুন যাতে প্রয়োজনীয় তথ্যই সরবরাহ করা হয়, অপ্রয়োজনীয় তথ্য নয়।

পেজিনেশন, ফিল্টারিং এবং স্পারস ফিল্ডসেট ব্যবহার করে ডেটা রিকোয়েস্ট অপ্টিমাইজ করুন।

৩. নিরাপত্তা উপেক্ষা করা

সঠিক নিরাপত্তা না থাকলে API এর মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁস হতে পারে।

নিয়মিত সিকিউরিটি অডিট করুন এবং নতুন থ্রেটের বিরুদ্ধে আপডেট রাখুন।

অথেনটিকেশন ও অথরাইজেশন: OAuth, JWT বা API key এর মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করুন এবং তাদের অনুমতির ভিত্তিতে অ্যাক্সেস নির্ধারণ করুন।

৪. দুর্বল এরর হ্যান্ডলিং

সঠিকভাবে এরর হ্যান্ডল না করলে ক্লায়েন্ট বিভ্রান্ত হতে পারে।

স্পষ্ট এবং বোঝার উপযোগী এরর মেসেজ দিন যাতে ক্লায়েন্ট সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে পারে।

প্রচলিত HTTP স্ট্যাটাস কোড যেমন:

200: সফলভাবে রিকোয়েস্ট সম্পন্ন

201: নতুন রিসোর্স তৈরি হয়েছে

400: ভুল অনুরোধ

404: রিসোর্স খুঁজে পাওয়া যায়নি

500: সার্ভার এরর

৫. পারফরমেন্স উপেক্ষা করা

API ধীরগতি হলে ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হয়।

API এর পারফরমেন্স নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং যেখানে প্রয়োজন, অপ্টিমাইজ করুন।

৬. ভালো ডকুমেন্টেশন না থাকা

API সম্পর্কে পরিষ্কার ও বিস্তারিত ডকুমেন্টেশন প্রদান করুন।

উদাহরণ, ব্যবহারবিধি এবং টিউটোরিয়াল যুক্ত করুন যাতে ডেভেলপাররা সহজে বুঝতে পারে।

৭. সংস্করণ ব্যবস্থাপনা উপেক্ষা করা

API-এর জন্য একটি স্পষ্ট এবং ধারাবাহিক সংস্করণ নিয়ম চালু করুন (যেমন: v1, v2 ইত্যাদি)।

নতুন ফিচার বা পরিবর্তনের সময় ক্লায়েন্টদের মানিয়ে নেওয়ার সুযোগ দিন।

৮. টেস্টিং ও মনিটরিং না করা

API কাজ করছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত টেস্ট চালান।

মনিটরিং টুল ব্যবহার করে দ্রুত সমস্যাগুলি শনাক্ত করুন এবং সমাধান করুন।

৯. ইনকনসিসটেন্ট নেমিং কনভেনশন (Naming Convention না মানা)

API রিসোর্স এবং এন্ডপয়েন্টের নামকরণে কনসিসটেন্সি বজায় রাখা জরুরি।

উদাহরণস্বরূপ, কখনো getUser আবার কখনো fetch-user-info ব্যবহার করলে বিভ্রান্তি সৃষ্টি হয়।

সাধারণত kebab-case বা camelCase অথবা REST অনুযায়ী snake_case ব্যবহার করা হয়।

উদাহরণ:

ভাল: /users, /users/123/orders

খারাপ: /getAllUsers, /user-details-info

১০. রেট লিমিটিং ব্যবহার না করা

রেট লিমিট না থাকলে একটি ক্লায়েন্ট অত্যধিক রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার ডাউন করে ফেলতে পারে।

রেট লিমিটিং করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক রিকোয়েস্ট অনুমোদন করুন (যেমন প্রতি মিনিটে 100 রিকোয়েস্ট)।

অতিরিক্ত রিকোয়েস্ট এলে 429 Too Many Requests স্ট্যাটাস কোড ফেরত দিন।

১১. রেসপন্স ফরম্যাটে কনসিসটেন্সি না রাখা

প্রতিটি রিকোয়েস্টে যেন রেসপন্স ফরম্যাট একরকম থাকে তা নিশ্চিত করুন।

উদাহরণস্বরূপ:

{
"success": true,
"data": {…},
"message": "Operation completed successfully"
}

কখনো শুধু data, আবার কখনো result বা কখনো response ব্যবহার করলে ক্লায়েন্ট সাইড কোড জটিল হয়ে যায়।

১২. পুরানো এন্ডপয়েন্ট (Deprecated Endpoint) ব্যবস্থাপনার অভাব

অনেক সময় আমরা API তে পরিবর্তন আনি বা নতুন সংস্করণ চালু করি, কিন্তু পুরানো এন্ডপয়েন্টগুলোকে ঠিকভাবে হ্যান্ডেল করি না।

ক্লায়েন্টদের জানিয়ে দিন কোন এন্ডপয়েন্ট “deprecated”, এবং কখন এটি বন্ধ হবে।

ডকুমেন্টেশনে স্পষ্টভাবে উল্লেখ করুন এবং রেসপন্সে ওয়ার্নিং দিন:

{
"warning": "This endpoint will be removed on 2025–12–31. Please use /v2/users instead."
}

১৩. ক্যাশিং ব্যবস্থাপনা না থাকা

যদি API সব সময় নতুন ডেটা রেন্ডার করে, তাহলে এটি অতিরিক্ত লোড সৃষ্টি করতে পারে।

ক্যাশিং ব্যবহার করে স্ট্যাটিক বা কম পরিবর্তনশীল ডেটা কিছু সময়ের জন্য স্টোর করুন।

HTTP ক্যাশ হেডার (Cache-Control, ETag, Last-Modified) ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করা যায়।

এতে পারফরম্যান্স উন্নত হয় এবং ব্যান্ডউইথ সাশ্রয় হয়।

১৪. বহুভাষিক সমর্থনের চিন্তা না করা (Internationalization — i18n)

যদি আপনার অ্যাপ্লিকেশন গ্লোবাল ব্যবহারকারীর জন্য হয়, তাহলে API রেসপন্সে ভাষা সমর্থন রাখতে হবে।

ইউজার কোন ভাষা চায়, সেটা Accept-Language হেডার থেকে বুঝে রেসপন্স তৈরি করুন।

উদাহরণ: ইংরেজির জন্য: “message”: “User not found”

No comments

Theme images by fpm. Powered by Blogger.